সারাদেশ

রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর  প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার 

বিভাস দত্ত, ফরিদপুর: ফরিদপুরের রত্নগর্ভা মা নির্মলা রানী রায় এর প্রথম মৃত্যুবার্ষিকী শনিবার (২৬ ফেব্রুয়ারি) । ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগে গত বছরের এই দিনে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পরলোক গমন করেন তিনি।

সমবায় বিভাগের রাজশাহী অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-নিবন্ধক (বিচার) বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের স্ত্রী নির্মলা রানী রায় ২০১৯ ও ২০২০ সালে পর পর দুবার রত্নগর্ভা মা মনোনীত হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বিজয়ের ৫০ বছর পূর্তিতে ফরিদপুর জেলা খেলাঘর তাকে দিয়েছে মরণোত্তর সম্মাননা পদক।

প্রয়াত নির্মলা রানী রায়ের ছয় ছেলের মধ্যে আইনজীবী দুজনই ফরিদপুর জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি)। তারা হচ্ছেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট অনিমেষ রায় ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট অলোকেশ রায়। শিক্ষকতা পেশায় যুক্ত অপরেশ রায় অপু ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল অ্যান্ড কোচিং সেন্টারের অধ্যক্ষ-পরিচালক। সাংবাদিকতা পেশায় কর্মরত অন্য তিনজন হচ্ছেন, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়, একুশে টেলিভিশনের বার্তা সম্পাদক অশোকেশ রায় এবং দৈনিক জনকণ্ঠের ফরিদপুর জেলার নিজস্ব সংবাদদাতা অভিজিৎ রায়।

আরও পড়ুন: যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র

পারিবারিক সূত্র জানায়, প্রয়াত নির্মলা রানী রায়ের বাৎসরিক শ্রাদ্ধ পালনে শনিবার (২৬ ফেব্রুয়ারি) ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসভবনে পূজাসহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান ও শহরের শ্রীধাম শ্রীঅঙ্গনে ভোগরাগ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা