সারাদেশ

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিরাপত্তা প্রহরী নিহত

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনিংহের ভালুকায় প্রাইভেটকার ও অটোরিক্সার সংঘর্ষে মফিজুল (৩৮) নামের এক নিরাপত্তা প্রহরী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ আলী হোসেন পিপিএম।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-ময়মনসিংহের মহাসড়কের থানার মোড় ব্রিজের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটেছে।

নিহত মফিজুল ইসলাম ফুলপুর উপজেলার কংসপুর গ্রামের ছেনের চরের জুবেদ আলীর ছেলে। তিনি আরএকে সিকিউরিটি গার্ড কোম্পানিতে চাকুরি করতেন।

ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ আলী হোসেন পিপিএম জানান, ময়মনসিংহগামী একটি প্রইভেটকার রাস্তা পারাপারের সময় অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হয় ও ২ জন আহত হয়। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক প্রাইভেটকারকে আটক করা হয়েছে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা