সারাদেশ

ভোলায় ট্রলারডুবির ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক: মেঘনা নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় তাসরিফ-২ লঞ্চের চালক ও শুকানিসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভোলার দৌলতখান উপজেলায় বুধবার রাতে দিকে তাসরিফ-২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলারটি দুমড়ে মুচড়ে ভেঙে যায়।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দুর্ঘটনাকবলিত ট্রলার মালিক আবদুর রহমান বাদী হয়ে এ মামলা করেন।

এদিকে দুর্ঘটনার দুই দিনেও নিখোঁজ জেলে মো.মমিনকে (২৫) উদ্ধার করা যায়নি। শুক্রবার দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছেন কোস্টগার্ড দক্ষিণ জোন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে দুই জেলের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

দৌলতখান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। নিখোঁজ অপর জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। শুক্রবার সকালে নিহত জেলে এরশাদ ও আকবরের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত জেলেদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: পেঁয়াজের বাজারে অস্বস্তি, কমছে মুরগি

উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে হাতিয়াগামী এমভি তাসরিফ-২ লঞ্চের ধাক্কায় মাছ ধরার একটি ট্রলার ডুবে যায়। ট্রলারে ৯ জেলে ছিলেন। তাদের মধ্যে ৬ জেলেকে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন ৩ জেলে। এদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে ২ জেলের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন মমিন নামে এক জেলে। তাদের সবার বাড়ি চরপাতা ইউনিয়নের ৪ ও ৭ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধে বলে জানা গেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা