সারাদেশ

কারখানার আগুনে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে করে বলে জানা গেছে। এছাড়াও আরও অন্তত ১০ থেকে ১২ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় আশুলিয়ার বঙ্গবন্ধু রোডের রূপায়ণ মাঠের ইউনি ওয়াল্ড ফুট ওয়ার লিমিটেড ওই জুতার কারখানায় আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ও লিমা খানম জানান, আগুন নিয়ন্ত্রণের পর কারখানার ভেতর থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলোর মধ্যে একটি নারীর, দুটি পুরুষের। কারখানায় আরও লাশ আছে কি না তা খুঁজে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সাভারে কারখানায় আগুন নিয়ন্ত্রণে

সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম। তিনি জানান, ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটিসহ সাভারের ৪টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

শ্রমিকরা জানান, আগুন লাগার খবর শুনে শ্রমিকরা এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন। প্রথমে কারখানার সরঞ্জাম দিয়ে নিজেরাই আগুন নিভানোর চেষ্টা হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুইজন মহিলা শ্রমিক ও একজন পুরুষ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেনে। তাদের ঠিকানা জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

পূবাইলে ব্যাটারি চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল খিলগাঁও এলাকায় অটোরিকশার ব্যাটারি চ...

হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, বাগেরহাটে ক্লিনিক সিলগালার নির্দেশ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ওষুধ ও চিকিৎসাসামগ্রী...

৮ টুথপেস্টে মেলেনি মাইক্রোপ্লাস্টিক

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের একটি বড় অংশে মাইক্রোপ্লাস্টিকের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা