প্রতীকী ছবি
সারাদেশ

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শ্রমিক খুন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক শ্রমিককে খুন করা হয়েছে। ওই শ্রমিককের নাম মুন্না (২০)। ফতুল্লার দাপা এলাকায় একটি বাসায় ভাড়া থেকে স্থানীয় শাহজালাল স্পিনিং মিলে কাজ করতেন মুন্না।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ফতুল্লা ইউনিয়ন পরিষদের কাছে পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে।

নিহত মুন্নার ময়মনসিংহ জেলায়। ওই জেলার কোতোয়ালি থানার পলাশপুরের জাহিদুলের ছেলে মুন্না।

প্রত্যক্ষদর্শী মুন্নার সহকর্মী তারেক বলেন, মিলে যাওয়ার পথে মুন্না তার পেছনে হাঁট ছিল। এ সময় মাস্ক পরা তিন যুবক এসে প্রথমে তাকে পথরোধ করে মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে আটকায় তিন যুবক। তখন মুন্না টাকাপয়সা দিতে অস্বীকৃতি জানালে তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

এর পর মুন্নাকে দ্রুত শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন বলেন, মুন্নাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নিয়ে গেছে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। আশা করি দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে হত্যার রহস্য উদ্ঘাটন করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা