সারাদেশ

পানির ট্যাংকে ডুবে সুইপারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: সাভারে পানির ট্যাংক পরিষ্কার করার সময় ডুবে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম সুদয় চন্দ্র রায় (৪২)। দিনাজপুর জেলা সদর থানার বড়ল গ্রামের ঠাকুর দাস রায়ের ছেলে সুদয় । তিনি সাভারের হেমায়েতপুর এলাকায় ভাড়া থেকে সুইপারের কাজ করতেন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সাভারের হেমায়েতপুরের উত্তর ঋষিপাড়া এলাকায় ইসমাইল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুদয় দুপুর থেকে ইসমাইল হোসেনের বাড়ির ড্রেনের ময়লা ও পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন। বিকেলের দিকে তার হাতে থাকা একটি লোহার শাবল ট্যাংকে পড়ে যায়। এ সময় শাবলটি উঠানোর চেষ্টা করলে তিনি ট্যাংকের ভেতরে ডুবে যান। ট্যাংকের পানিতেই ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

সাভারের ট্যানারি ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা