সারাদেশ

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন— পেঠান আলী ও মোহাম্মদ কামাল উদ্দীন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর সময় তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, কিছু মাদক ব্যবসায়ী নয়াপল্টনের এপেক্স জুতার শো-রুমের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় থানার একটি টিম।

তিনি বলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। সর্বশেষ ইয়াবার এ চালানটি খুচরা বিক্রির আগেই ধরা পড়ে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়েছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা