ছবি- সংগৃহিত
সারাদেশ

ধান মজুত করায় সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ধান মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে বুধবার সন্ধ্যায় সাড়ে তিন৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অর্থদণ্ডপ্রাপ্ত দুই ধান ব্যবসায়ী নাচোল পৌর এলাকার কন্যানগরের আনছার আলী এবং মাঠপাড়া এলাকার আব্দুল হান্নান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাচোল পৌরসভার ৯নং ওয়ার্ডের কন্যানগর গ্রামের উত্তর সাকোপাড়া মোড়ে হবু মিয়ার আড়ৎ ঘর থেকে আনসার আলীর মজুতকৃত ২৭৭ মেট্রিক টন ধান এবং একই গোডাউনেরর পাশে আব্দুল হান্নানের মজুত রাখা ১৭ মেট্রিক টন ধান গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জব্দ করে পুলিশ।

পরে দুই ধান ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনছার আলীকে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল এবং হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা