ছবি- সংগৃহিত
সারাদেশ

পুকুরে মিললো কোটি টাকার মূর্তি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর কচুয়া গ্রামের পূর্বপার্শ্বে ডুমুরের দাঙ্গায় পুকুর খননের সময় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এর ওজন প্রায় ৯.৪ কেজি।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে আব্দুল আউয়ালের ঢালু জমিতে বালু উত্তোলন করা হচ্ছিল। এ সময় পরিত্যক্ত অবস্থায় একটি কালো রঙের কষ্টি পাথরের খোদাই করা মূর্তি দেখতে পান শ্রমিকরা ।

বিষয়টি পুকুরের মালিক নবাবগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করেন।

নবাবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ মূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে মোবাইলের মাধ্যমে খবর পাই উপজেলার কুশদহ ইউনিয়নের দেবীপুর গ্রামে পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে।

উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ৯.৪ কেজি। যার বাজারমূল্য আনুমানিক ১ কোটি টাকা। জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা