প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হচ্ছে (ছবি: সান নিউজ)
সারাদেশ

বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় স্থানীয় হেলিপ্যাডে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে ২৯ টি স্টলে ৫৫ জন খামারী অংশ নেয়।

প্রদর্শনী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা ও পরমেশ্বরদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নারায়ন চন্দ্র সরকার, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, প্যানেল মেয়র মোমিন খান, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. মেরশেদুর রহিম প্রমুখ।

উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্প্রসারণ কর্মকর্তা ডা. সেলিম হোসেন। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটিরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পরে অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে চারটি ক্যাটাগরিতে বিজয়ী ১২ জনকে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার হিসেবে তিন হাজার, দ্বিতীয় পুরস্কার হিসেবে দুই হাজার এবং তৃতীয় পুরস্কার হিসেবে এক হাজার টাকা প্রদান করা হয়।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা