সারাদেশ

যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা

নিজস্ব প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে এক যুবকের বিরুদ্ধে যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সোনালী খাতুন (২২) উপজেলার চাপড়া ইউনিয়নের নগরসাঁওতা গ্রামের পূর্বপাড়ার আনিস উদ্দিনের মেয়ে। অভিযুক্ত শফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: বিরিয়ানি-চপ বানিয়ে লাখপতি সজীব মোল্লা

নিহতের ভাই উজ্জ্বল বলেন, চার বছর আগে পারিবারিকভাবে শফিকুলের সঙ্গে সোনালীর বিয়ে হয়। তাদের দুই বছরের একটি ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই শফিকুল যৌতুকের দাবিতে সোনালীকে মারধর করতো। বোনের সুখের জন্য বেশ কয়েকবার শফিকুলকে টাকা দেওয়া হয়। টাকার জন্য আবার চাপ দিলে সোনালী অপারগতা প্রকাশ করে। এরপর শুক্রবার রাতে তাকে নির্যাতন করে শফিকুল। এক পর্যায়ে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোরে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটক করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা