রূপপুর পাওয়ার প্ল্যান্ট, পাবনা (ছবি-সংগৃহীত)
সারাদেশ

রূপপুরে ৫ রুশ নাগরিকের মৃত্যু

পাবনা ( রূপপুর) প্রতিনিধি: সর্বশেষ গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ভরতনিকভ আলেকজান্ডার (৪৫) নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে রূপপুর প্রকল্পে ৫ রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রূপপুরে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটির বহুতল ভবনের একটি রুম থেকে ওই আলেকজান্ডারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃত রুশ নাগরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের 'নিকিম অ্যাটোমস্ট্রয়' নামের একটি প্রতিষ্ঠানে কাজ করতেন।

পুলিশ জানায়, বিদেশি পাসপোর্টধারী ওই রুশ নাগরিক গ্রিনসিটি আবাসিক এলাকার ১৫ নম্বর বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলার একটি কক্ষে থাকতেন। রোববার কাজে না যাওয়ায় পাশের রুমের একজন তাকে খুঁজতে এসে দেখেন আলেকজান্ডার খাটের ওপর অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি প্রকল্পের সংশ্লিষ্টদের খবর দেন। সংবাদ পেয়ে বিকেলে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

মৃত আলেকজান্ডার নিয়মিত ব্যায়াম করতেন। তার কক্ষ থেকে ভেষজ কিছু খাদ্য উদ্ধার করা হয়েছে। জানা যায়, ভেষজ খাবারগুলো রাশিয়া থেকে নিয়ে আসা।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান আসাদ সংবাদ মাধ্যমকে জানান, বিগত ১০ দিনে রূপপুর প্রকল্পের ৫ রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এসব মৃতদেহের ময়নাতদন্ত রিপোর্টে তেমন কিছুই পাওয়া যায়নি। শুধু একজনের ক্ষেত্রে মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্যদের রিপোর্টে হৃদরোগের কথা উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, রোববার মারা যাওয়া রুশ নাগরিক আলেকজান্ডারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরেক রুশ নাগরিক বারচেনকো আলেক্সেইয়ের মৃত্যু হয়। এরপর ২ ফেব্রুয়ারি শাকিরভ আলেক্সেইয়ের (৪০) নামে আরেকজনের ঘুমের মধ্যে মৃত্যু ঘটে।

এ ছাড়াও গত ৫ ফেব্রুয়ারি ( শনিবার) মারা যান ২ রাশিয়ান নাগরিক। এদের মধ্যে একজনের নাম ইঞ্জিনিয়ার চুকিন পাভেল (৪৮)। তিনি ট্রেস্ট রোসেম নামে রাশিয়ান সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন।

আরও পড়ুন: কুমিল্লায় নৌকার প্রার্থীর মৃত্যু, নির্বাচন স্থগিত

অপরজনের নাম তলমাসেফ ভাইয়াসেলভের (৫৯)। তিনি এসএমইউ-১ নামে আরেকটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানের ইন্সটলার ছিলেন। চুকিন পাভেল অসুস্থ হয়ে এবং তলমাসেফ ১৪ তলা থেকে নিচে নামার সময় পড়ে গিয়ে মারা যান বলে জানান প্রকল্প সংশ্লিষ্টরা।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা