ছবি-সংগৃহিত
সারাদেশ

জামায়াতের পাঁচ নেতা আটক

পাবনা প্রতিনিধি: পাবনা শহরের দারুল আমান ট্রাস্ট থেকে রোববার জামায়াতে ইসলামীর ৫ নেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- পাবনা জেলা জামায়াতের আমির মো. আবু তালেব মণ্ডল, জেলা জামায়াতের নায়েবে আমির ও আটঘরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক নজরুল ইসলাম, জেলা জামায়াতের অর্থ সম্পাদক, ইসলামিয়া মাদরাসার আরবি শিক্ষক মাওলানা আব্দুস শাকুর এবং পদ্মা কলেজের অর্থনীতির শিক্ষক ও শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউল করিম।

ওসি বলেন, জামায়াতের এ নেতারা সরকারবিরোধী গোপন বৈঠক করছিলেন। এসময় তাদের কাছ থেকে লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা