সারাদেশ

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: বরিশাল-কুয়াকাটা মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ বিশ্বাস (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মহাসড়কের নলছিটি উপজেলাধীন দপদপিয়া বিশ্বাস বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ওই উপজেলার দপদপিয়া এলাকার মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, মহাসড়ক পারাপারের সময় পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দিলে আব্দুর রশিদ বিশ্বাস মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, পুলিশ আহত অবস্থায় আব্দুর রশিদ বিশ্বাসকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মারা যান। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা