সারাদেশ

ভোট দিতে যাওয়ার পথে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর চাটখিল হয়ে পাশের লক্ষীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে এক গৃহবধূ (২৬) ধর্ষণের ঘটনায় পুলিশ অভিযুক্ত আসামি গ্রেফতার করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।

শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত মো. গোলাম সরোয়ার (২৮) চাটখিল উপজেলার ইটপুকুরিয়া গ্রামের পাটোয়ারী বাড়ির মৃত ছালেহ আহম্মদের ছেলে। এর আগে শুক্রবার ভোর রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার দামঘর ইউনিয়নের ইস্পাহানী ফকিরবাড়ী এলাকা থেকে বন্দর থানা পুলিশের সহায়তায় চাটখিল থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেফতার আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর নোয়াখালীর চাটখিল উপজেলা থেকে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে যাওয়ার পথে ওই গৃহবধূ (২৬) ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর ভুক্তভোগী গৃহবধূ চাটখিল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন: নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি বহরে হামলা

স্থানীয় সূত্র জানা যায়, ওই দিন রোববার ৪র্থ ধাপে ইউপি নির্বাচনে পাশের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের জয়পুর ইউনিয়নের বিনোদপুর আশ্রয়ন কেন্দ্রে ভোট দেয়ার জন্য সকালে ওই গৃহবধূ তার দুই বছর বয়সী কন্যা সন্তানকে সাথে নিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। পথে চাটখিলের খিলপাড়া ইউনিয়নের ইটপুকুরিয়া পাটোয়ারী বাড়ির রিকশাচালক সরোয়ার হোসেন (২৮) তাকে ভোট কেন্দ্রে নিয়ে যাবেন বলে রিকশায় উঠতে বলেন। গৃহবধূ রিকশায় উঠলে তাকে গোবিন্দপুর গ্রামের সামার বাড়ির সামনে রাস্তার পাশে একটি খালি ভিটিতে নির্জন স্থানে নিয়ে ওই রিকশাচালক তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যান।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা