সারাদেশ

উলিপুরে উদীচীর ২২তম সম্মেলনে নতুন কমিটি ঘোষণা

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): ‘শ্রেণিভেদে ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে’ এই শিরোনামকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ১৯৭৭ সালে উদীচী যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩ টায় উলিপুর বণিক সমিতির হল রুমে উলিপুর উদীচী শাখার ২২তম সম্মেলন অনুষ্ঠিত ও পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫১ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ কমিটি গঠিত হয়। কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরে আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক অকিল কুমার দাস নির্বাচিত হন। জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন মিনহাজ আহমেদ মুকুল।

আরও পড়ুন: স্কুলছা‌ত্রীকে অপহর‌ণের অ‌ভি‌যোগ, যুবক আটক

বিকেলে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন শেষে সকল শহীদ ও সাংস্কৃতিক অঙ্গ-সংগঠনের সাথে জড়িত সকল বিদেহী আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় সংগঠনের সাংগঠনিক রিপোর্ট ও অর্থনৈতিক রিপোর্ট পেশ করা হয়।

সম্মেলনে সঞ্চালনা ও সভাপতিত্ব করেন উলিপুর উদীচী শাখার সাবেক সভাপতি মিনহাজ আহমেদ মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সংসদের যুগ্ম সম্পাদক রাই বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), প্রভাষক ও কথা সাহিত্যিক আবু হেনা মোস্তফা, উলিপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক হরি গোপাল সরকার, অ্যাডভোকেট প্রদীপ কুমার।

আরও পড়ুন: ইলিয়াস কাঞ্চন-জায়েদকে মিশার অভিনন্দন

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের সকল ধরনের ইতিহাস তুলে ধরেন এবং সংশ্লিষ্ট সবার সুস্থতা কামনা করেন। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শেষ হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা