সারাদেশ

নোয়াখালী আইনজীবী সমিতিতে বিএনপির জয়

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি-জামায়াতের জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের জয়জয়কার। সোজা কথায় বলা যায়, বিএনপি-জামায়াতের কাছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের ভরাডুবি হয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) গভীর রাতে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫ পদের মধ্যে ১১টি পদে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও ট্রেজারারসহ চারটি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সমন্বয় পরিষদের সাদা প্যানেল জয়লাভ করেছেন। বিজয়ীরা আগামী এক বছর নোয়াখালী জেলা আইনজীবী সমিতি পরিচালনা করবেন।

সভাপতি আবদুর রহিম (নীল) সিনিয়র সহসভাপতি শামছুউদ্দীন আহমেদ (নীল), সহসভাপতি মো. আলী হোসেন (নীল), সাধারণ সম্পাদক আযম খান (নীল), যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ বাবু (সাদা), সহসাধারণ সম্পাদক সারোয়ার উদ্দিন দিদার (নীল), ট্রেজারার আরিফুল হক (সাদা), লাইব্রেরি ও প্রকাশনা জাকির হোসেন রহিম (নীল), ক্রীড়া ও সংস্কৃতি ওমর ফারুখ খালেদ (নীল), আপ্যায়ন ও সমাজকল্যাণ সম্পাদক আবদুল খালেক মীরন (নীল), সদস্য আবুল হাসান (নীল), ইদ্রিস মোল্লা (নীল), মিহির কান্তি মজুমদার (সাদা), মোহাম্মদ রেজাউল করিম মিয়াজি ( সাদা) বিজয় লাভ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এজেডএম ফারুক নির্বাচনের ফল নিশ্চিত করে জানান, এবারের নির্বাচনে ৫৮১ ভোটারের মধ্যে ৫৫৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা