শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামের ওপর দিয়ে (ছবি: সংগৃহীত)
সারাদেশ

বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

কুড়িগ্রাম প্রতিনিধি: এ বছরের সর্বনিম্ন ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে। মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে কুড়িগ্রামের ওপর দিয়ে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন এ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এদিকে মাঝারি এ শৈত্যপ্রবাহটি আগামী দু থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন কুড়িগ্রাম রাজারাহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।

অপরদিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় ৩ হাজার নারী-পুরুষ। সকাল থেকে কাজে যোগ দিতে হয় তাদেরকে। প্রচণ্ড শীতকে উপেক্ষা করে কেউ অটোরিকশা অথবা বাইসাইকেলে ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। শীত ও কুয়াশায় নাজেহাল হতে হয় তাদের।

পাথর ভাঙা শ্রমিক হবিবর জানান, এত শীতের মধ্যেও তাদের কাজে যোগ দিতে হয়। রাতেও গরম কাপড়ের অভাবে অনেক কষ্ট করতে হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় মৃত্যু ৪

স্থানীয় কৃষকরা জানান, একটানা ঘনকুয়াশায় আলু ও বোরো বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। ছত্রাকের আক্রমণ থেকে আলু খেত রক্ষা করতে ঘন ঘন ছত্রাকনাশক স্প্রে করা হচ্ছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ জন

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি নাগরিক। তাদের মধ...

চরফ্যাশনে দুপুরের মধ্যে  শিক্ষক-শিক্ষার্থীশূন্য স্কুল, ক্ষুব্ধ ইউএনও

দুপুর গড়িয়ে প্রায় পৌনে ১টা। সরকারি প্রাথমিক বিদ্যা...

ভোলায় ১৮ জেলে আটক, ৩ লাখ মিটার জাল ও ৫০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের অভিযোগে ভোলার মেঘনা ও তেঁতুল...

ক্রসফায়ার' নিয়ে বক্তব্যে সমালোচনার মুখে ব্যাখ্যা দিলো পুলিশ সদর দফতর

সরকারের অনুমতি পেলে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে পুলিশ ‘ক্রসফ...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা