সংগৃহীত ছবি
জাতীয়

চলতি মাসে তাপমাত্রা বৃদ্ধি পাবে

নিজস্ব প্রতিবেদক: চলতি ফেব্রুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

আরও পড়ুন: উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর ব্যবস্থা

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসের প্রথমার্ধে দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশা এবং অন্যত্র মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টির পূর্বাভাসের বিষয়ে বলা হয়েছে, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুইদিন বজ্র বৃষ্টি, শিলাসহ বজ্রবৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: সরকারের মূল অগ্রাধিকার তিনটি

আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম বলেন, ফেব্রুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিক সর্বোচ্চ গড় তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এবারের ফেব্রুয়ারি মাসে এরচেয়ে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। জানুয়ারির চেয়েও কম শীত থাকবে। সকাল বেলা কিছুটা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকবে।

এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ০.৪ ডিগ্রি ও ১.১ ডিগ্রি বেশি এবং সারাদেশে গড় তাপমাত্রা ০.৭ ডিগ্রি বেশি ছিল।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা