ছবি- প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
সারাদেশ

জনপ্রতিনিধির উচিত জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা

নাটোর প্রতিনিধি : আমরা জনগণের চাকর। আপনাদের ট্যাক্সের টাকায় আমাদের বেতন হয়। আমাদের গাড়ির তেল হয়। আমাদের মতো জনপ্রতিনিধির উচিত জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এমনটাই বলেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) বিকেলে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। ২০২১-২২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ডিও বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিংড়ায় কোনো ব্যবসায়ীকে চাঁদা দিতে হয় না বলেও দাবি করে জুনাইদ আহমেদ পলক বলেন, বাড়ি নির্মাণ করতে চাঁদা দিতে হয় না। চাকরি নিতে কোনো ঘুস দিতে হয় না। চাঁদাবাজির কোনো অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ, আধুনিক ও মানবিক সিংড়া গড়ে তুলতে চাই। এজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ ৩৮ বছর অবহেলিত ছিল চলনবিলের মানুষ। বিদ্যুৎ, রাস্তা ও শান্তিহীন ছিল সিংড়া। যোগাযোগবিচ্ছিন্ন এলাকা ছিল। বিএনপি-জামায়াতের নেতাদের বাড়ি বাড়ি ধরনা ধরে সার নিতে হতো। তেল-সারের জন্য জীবন দিতে হতো। এখন তেল-সারের জন্য জীবন দিতে হয় না। কৃষকের বাড়ি বাড়ি সার পৌঁছে দেওয়া হচ্ছে। সিংড়ায় ১১০০ গৃহহীনকে ঘর দেওয়া হচ্ছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

আতিফ আসলামের কনসার্টে নিয়মভঙ্গ, ব্যবস্থা নেবে মন্ত্রণালয়

অনুমতিপত্রের শর্ত ভেঙে আতিফ আসলামের কনসার্টে বিশৃঙ...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

উলিপুরে পৌর দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে ক্যাম্পেইন

কুড়িগ্রামের উলিপুরে কমিউনিটি একশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং পৌর...

শিল্পকলায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা