ছবি-সংগৃহিত
সারাদেশ

কোনো দেশে রাষ্ট্রীয় কোনো ধর্ম থাকতে পারে না

দিনাজপুর প্রতিনিধি: কোনো দেশে রাষ্ট্রীয় কোনো ধর্ম থাকতে পারে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

প্রতিমন্ত্রী বলেছেন, প্রতিটি ধর্মের লক্ষ্য ও উদ্দেশ্য একটাই মানবকল্যাণ। প্রত্যেক ধর্মেই মানবতার কথা বলা হয়েছে। কিন্তু আমরা মানবজাতি তা নষ্ট করে ফেলেছি। তাই বিভিন্ন সময় ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা শোনা যায়।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দিনাজপুরের কাহারোলে সার্বভৌম ভক্ত সম্মিলনী ও ৬৩তম বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ধর্ম কখনো সন্ত্রাসকে লালন করে না। ১৯৭১ সালে সব ধর্মের মানুষের অংশগ্রহণে এদেশ স্বাধীন হয়েছে। তিনি বলেন, জিয়া, এরশাদ, খালেদার সরকার ধর্মকে ব্যবহার করেছে। কিন্তু কোনো ধর্মীয় কাজ করেনি। তাই তখন দেশের মানুষের কোনো উন্নয়ন হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিরপেক্ষতা ও আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বাংলাদেশ উন্নয়নে ভাসছে। মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমূল পরিবর্তন হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা