সারাদেশ

সৈয়দপরে শোয়ার ঘরে ব্যবসায়ী খুন

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নিজ বাড়ির শোয়ার ঘরে খুন হয়েছেন রিয়াজ উদ্দিন (৬৫) নামের এক কাপড় ব্যবসায়ী। শুক্রবার (২৮ জানুয়ারী) সকাল ১১টার দিকে কাজিহাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি শহরের শহীদ ডা. শামসুল হক সড়কের জামিল গার্মেন্টসের মালিক এবং ওই এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সৈয়দপুর শহরের প্রতিষ্ঠিত কাপড় ব্যবসায়ী ছিলেন রিয়াজ উদ্দিন। শহরের শহীদ ডা. সামসুল হক সড়কে জামিল গামেন্টস ও অন্য একটি থান কাপড়ের দোকান রয়েছে তার। প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও তিনি তিন তলা বাসার নিচতলায় তার শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন। নিচতলায় পৃথক একটি কক্ষে তার স্ত্রী জরিনা খাতুন (৬০) ঘুমিয়েছিলেন। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় তার চার ছেলে জামিল উদ্দিন (৩৩), সেলিম উদ্দিন (৩১), দানেশ উদ্দিন (৩০) ও ইমরান হোসেন (২৮) পরিবার নিয়ে বসবাস করেন। সকালে ঘরে প্রবেশ করলে প্রথমে তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি দেখতে পান।

পরে সৈয়দপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। সৈয়দপুর সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার সানোআর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে রংপুর ক্রাইম সিন দল। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা