সারাদেশ

বোয়ালমারীতে ছাত্রলীগের সাবেক সম্পাদকের মায়ের মৃত্যু 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন এবং আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির উপ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. তানভীর আখতার শিপারের মা আজিজুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

শনিবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। দুই দিন ধরে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ শনিবার (২২ জানুয়ারি) রাত নয়টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার গুনবহাস্থ নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আবদুর রহমান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য খান মঈনুল ইসলাম মোস্তাক এক বিবৃতিতে আজিজুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা