ছবি: সংগৃহীত
সারাদেশ

স্বামী গাঁজা আনতেন স্ত্রী বিক্রি করতেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদর থানার নুর নগর কলোনি থেকে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

স্বামী গাঁজা সংগ্রহ করতেন আর স্ত্রী ফেরি করে বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার নুরনগর গ্রামের শহীদুল ইসলাম ও তার স্ত্রী ফিরোজা বেগম।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মূলত গাঁজার ব্যবসা করেন। আর এই কাজে তাকে সহযোগিতা করেন তার স্ত্রী। শহীদুল গাঁজা সংগ্রহ করে আনেন আর তা বিক্রি করেন ফিরোজা।

ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নুরনগর কলোনি থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। গ্রেফতার শহীদুলের বিরুদ্ধে চারটি ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা