ছবি: সংগৃহীত
সারাদেশ

১২ লাখ ইয়াবা রেখে পালালো পাচারকারীরা

টেকনাফ প্রতিনিধি: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে বঙ্গোপসাগরে মাদক পাচারকারীদের সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির সময় প্রায় ১২ লাখ ইয়াবা ও গুলি ফেলে পাচারকারীরা পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার এম নাঈম উল হক বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা ট্রলারটি থামার জন্য সংকেত দেয়। না থেমে ট্রলার থেকে গুলি ছোড়া হয়।

আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরাও ২৫ রাউন্ড পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে ট্রলার থেকে ৮-১০ জন ব্যক্তি সাগরে লাফ দিয়ে মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা ট্রলার তল্লাশি করে ১১ লাখ ৯৫ হাজার ৬০০ পিস ইয়াবা, ৩০ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি বিদেশি সাব-মেশিনগান জব্দ করে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা