সারাদেশ

চরহাজারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীর ছেলেও করোনায় আক্রান্ত

গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী নিজের নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার একদিন পর তার ছেলেও করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (১৮ জানুয়ারি ) বিকেল সাড়ে ৪টার দিকে চেয়ারম্যান প্রার্থীর বড় ছেলে বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর নাম হাজী নুরুল হুদা (৫৯) তিনি উপজেলার চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে অনুষ্ঠিতব্য নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

করোনায় আক্রান্ত চেয়ারম্যান প্রার্থীর ছেলে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল (৩৩) জানান, গত কয়েক দিন ধরে তার বাবা এলাকার জনগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করে। এতে তিনি জ্বর, সর্দি-কাশিতে আক্রান্ত হয়ে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর গত রোববার দুপুরে ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা করতে দেন। এতে সোমবার বেলা ১১টার দিকে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

নুরুল করিম জুয়েল বলেন, এর একদিন পর আমার শরীরেও করোনার উপসর্গ দেখা দিলে সোমবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। এতে মঙ্গলবার দুপুরের দিকে আমার রিপোর্ট করোনা পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে আমিও বাবা ঢাকার বাসায় চিকিৎসা নিচ্ছি।

তিনি অভিযোগ করে বলেন, আমাদের অসুস্থার সুযোগে ভোটের মাঠে গুজব ছড়ানো হচ্ছে। আমরা নির্বাচনের মাঠে আছি থাকব।

চেয়ারম্যান প্রার্থী হাজী নুরুল হুদা জানান, বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুসারে ঢাকায় বাসায় হোম কোয়ান্টিইনে আছেন। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

রিয়্যালিটি শোতে অতিথি জয়া

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার দেখা দেবেন ভারতের একটি জনপ্রিয় রি...

মিথ্যাচারের বিরুদ্ধে নেইমারের বিস্ফোরণ

সমালোচনা ও বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নেইমারের। অনুশীলনে অনুপস্থিত থেকে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা