সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের দুই এসআই নিহত

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দুই উপ-পরিদর্শকের (এসআই) নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার দত্তপাড়া এলাকায় পুলিশের একটি গাড়ি পুকুরে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, গোপালগঞ্জের ভাটপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে শরীফুল ইসলাম ও ফরিদপুরের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী সালেহ আহমেদ। তারা দুজনই সোনারগাঁও থানায় কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে দত্তপাড়া বাদশা গ্যারেজের একটু সামনে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। স্থানীয়রা পুকুর থেকে পুলিশের তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং শেষে সোনারগাঁ থানায় কর্মরত এসআই কাজী সালেহ আহম্মেদ, শরিফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক এএসআই রফিকুল ইসলাম পুলিশের গাড়িতে থানায় ফিরছিলেন। পথে গড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কাজী সালেহ আহম্মেদ ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, আহত এএসআইকে আমি নিজেই চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে এসেছি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা