সারাদেশ

রাজধানীর মুগদায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মুগদায় বিষ জাতীয় কিছু সেবন করে আহমেদ জামান চৌধুরী (৫০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারী) দুপুরে ঘটনাটি ঘটে। তিনি মুগদার মানিকনগরের বাসায় পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম মৃত মোশাররফ হোসেন চৌধুরী।

শ্যালক নুর আহামদ জানান, দুপুর একটার দিকে তার ভগ্নিপতি আহামেদ জামান বাহির থেকে বাসায় ফিরে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। পরে কোন কিছু বুঝার আগেই তাকে দ্রুত স্থানীয় মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে বিকাল ৪ টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তার দুলাভাই বাহিরে গিয়ে কিছু খেয়েছিলেন। কিন্তু কি, তাও তারা জানতে পারেননি। তবে ধারণা করছেন বিষ জাতীয় কিছু খেয়েছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা