সারাদেশ

দিনাজপুরে বাসচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রবিবার (১৬ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর এলাকার আফতাবউদ্দীনের ছেলে অটোচালক দেলোয়ার হোসেন (৩৫) এবং চিরিরবন্দর উপজেলার আমতলীর আফাজ উদ্দীনের ছেলে ইসাহাক আলী (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস চিরিরবন্দর উপজেলার উচিতপুর নামক স্থানে পৌঁছলে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন চালক দেলোয়ার হোসেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান যাত্রী ইসাহাক আলী। এই দুর্ঘটনা আহত অটোরিকশাযাত্রী মিনহাজুল ইসলামকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা