সারাদেশ

ভোলায় চোরাই সয়াবিন তেল জব্দ

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার ভাবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লঞ্চঘাটের একটি গোডাউন থেকে বুধবার বিকেলে ১ হাজার ৮০০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতখানের ভবানীপুর লঞ্চঘাটে অভিযান চালিয়ে একটি টিন শেডের গোডাউন থেকে ৯ ব্যারেল ভর্তি ১ হাজার ৮০০ লিটার চোরাই সয়াবিন তেল জব্দ করা হয়। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

তিনি আরও জানান, জব্দ করা সয়াবিন তেল দৌলতখান উপজেলার নির্বাহী অফিসারের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা