সারাদেশ

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ

নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ২০ জন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ গ্রহণ করলেন। আজ বুধবার (১২ জানুয়ারী) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়৷ শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।

এ সময় উপস্থিত ছিলেন - স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এনামুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শীলু রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ বশির আহমদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার, টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরাসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং অফিসারগণ উপস্থিত ছিলেন।

শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদার। মুন্সীগঞ্জ সদর উপজেলার ৯টি ও টঙ্গীবাড়ি উপজেলার ১১টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ শপথ নেন। সদর উপজেলার ৯ ইউনিয়ন পরিষদের শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন - চরকেওয়ার ইউনিয়ন পরিষদের আলহাজ্ব মো. আফছার উদ্দিন ভূইয়া, মহাকালী হাজী শহিদুল ইসলাম ঢালী, বজ্রযোগিনী মো. তোতা মিয়া মুন্সী, পঞ্চসার হাজী গোলাম মোস্তফা, রামপাল হাজী মো. বাচ্চু শেখ, মোল্লাকান্দি হাজী মো. রিপন পাটোয়ারী, আধারা মো. সোহরাব হোসেন, শিলই পারভেজ মৃধা ও বাংলাবাজার সোহরাব হোসেন পীর।

অন্যদিকে টঙ্গীবাড়ি উপজেলার ১১ ইউনিয়নে শপথ গ্রহন করা চেয়ারম্যানরা হলেন - বেতকা রুকুনুজ্জামান রিগ্যান, আব্দুল্লাহপুর আ: রহিম, আউটশাহী আলহাজ্ব সেকান্দার আলী বেপারী, বালিগাঁও হাজী দুলাল, আড়িয়ল আ: কাদির হালদার, ধীপুর আক্তার হোসেন মোল্লা, কাঠাদিয়া-শিমুলিয়া মো. আনিছুর রহমান, যশলং ইসমাইল হোসেন খান (বাবু), কামাড়খাড়া লুৎফর রহমান (খুকু), দীঘিরপাড় আরিফুল ইসলাম হালদার ও হাসাইল -বানারী নুর জামান দেওয়ান। অপরদিকে, সোনারং - টঙ্গীবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন লিটন মাঝি বিদেশে থাকায় শপথ নিতে পারেনি।

প্রসঙ্গত, গতবছর ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার ২১ ইউনিয়ন পরিষদের শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা