ছবি-সংগৃহিত
সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন হয়েছে, তবে শাস্তিযোগ্য অপরাধ নয়

সাননিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান সংবাদ সম্মেলনে আচরণবিধি লঙ্ঘন করেছে কিন্তু আইনের আওতায় নিতে হবে এমন আচরণবিধি তিনি লঙ্ঘন করেননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মর্গ্যান স্কুলে প্রিসাইডিং ও রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো সমস্যা দেখি না। প্রার্থীরা মৌখিক অভিযোগ ছাড়া কোনো সংঘর্ষে জড়ায়নি। সংঘর্ষ ছাড়াই এখানে নির্বাচন হবে।

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, এখন নির্বাচনি সভা-সমাবেশ বন্ধের সুযোগ নেই। তবে বড় ধরনের কোনো নির্দেশনা আসলে বিষয়টি অবশ্যই দেখা হবে। পাশাপাশি ভোটের দিন সব কেন্দ্রে ভোটার এবং এ কাজে যারা নিয়োজিত থাকবেন তাদের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা