সারাদেশ

মাদারীপুরে আড়াই' শ বেড হাসপাতাল চালুর দাবী

নিজস্ব প্রতিনিধি, মাদারীপুর: মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত আড়াই’শ শয্যা চালুর দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির আজ বুধবার (১২ জানুয়ারী) ছিল শেষ দিন। এই গণস্বাক্ষর কর্মসূচি বিভিন্ন শ্রেণী পেশার স্বত:স্ফুর্ত অংশগ্রহণ ও আয়োজকদের সাধুবাদ জানায়। এতে প্রায় ১০ হাজার মানুষ গণস্বাক্ষর দিয়েছে।

গত ৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে শকুনী লেকপাড়ের শহীদ কানন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করে ‘নিরাপদ চিকিৎসা চাই’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই গণস্বাক্ষর কর্মসূচিতে অংশ নেয় জেলার ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের সদস্যরা মাদারীপুর জেলা শহরের শকুনী লেকেরপাড়, জেলখানার কোনা, পুরানবাজার, ইটেরপুল, উত্তর চিড়াইপাড়া, টুবিয়ার হাট, মাদ্রা, কুলপদ্বী, চরমগুরিয়া, পুলিশ লাইনস, সরকারি কলেজ মাঠ, বিভিন্ন স্কুল কলেজ সহ শহরের বিভিন্ন স্থানে গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করে।

নিরাপদ চিকিৎসা চাই (নিচিচা) মাদারীপুরের সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ বলেন, ‘দীর্ঘ দিন ধরে মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত আড়াই শ শয্যার ছয়তলা ভবন চালু করা হচ্ছে না। ফলে হাসপাতালের এক’শ শয্যার পুরোনো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই হাসপাতাল চালুর দাবিতে জেলার ২৪টি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গণস্বাক্ষর নিয়েছে। যা আমরা আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মাাদারীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিবো।

এছাড়া মাদারীপুর সদর হাসপাতালের বর্ধিত আড়াই’শ শয্যা চালুর দাবিতে সংবাদ সম্মেলন, জনপ্রতিনিধি ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করবো। উল্লেখ্য এর আগে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

লঘুচাপে চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা