সারাদেশ

ঠাকুরগাঁওয়ে অস্ত্র-ইয়াবাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশ একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড গুলি ও ৩২ পিস ইয়াবাসহ একজন ভারতীয় নাগরিক ও ১০ জনকে আটক করেছে।

সোমবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাদের ধাওয়া করে পার্শবর্তী আটোয়ারী উপজেলা এলাকায় ধরতে সক্ষম হয়।

পুলিশ জানায়, সোমবার (১০ জানুয়ারি) রাত ৮ টার দিকে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া এলাকা হতে একটি এস কালার রঙের মাইক্রোবাস এবং একটি পাগলুতে বিপুল পরিমান অস্ত্র ও মাদক পরিবহনের সংবাদ পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের খাদ্যগুদামের কাছে থামানোর সংকেত দিলে যানবাহন দুটি দ্রুত গতিতে আটোয়ারী উপজেলা অভিমুখে চলে যায়।

এ সময় বালিয়াডাঙ্গী থানার পুলিশ যানবাহন দুটিকে ধাওয়া করে আটোয়ারী উপজেলার লক্ষিথান এলাকায় বিদ্যা মোহন সিংহ বাড়ির কাছে মাইক্রোবাসটি থামালে পুলিশকে লক্ষ্য করে মাইক্রেবাসে থাকা দুর্বৃত্তরা গুলি ছোড়ে। জবাবে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশ মাইক্রোবাসে থাকা ১০জন আসামীকে আটক করতে সক্ষম হয়।

এ সময় পুলিশ মাইক্রোবাসে তল্লাসী চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান গুটারগান, ২ রাউন্ড গুলি, ৩২ পিস ইয়াবাসহ বেশকিছু শাড়িলুঙ্গি সুয়েটার ও জ্যাকেট উদ্ধার করে। এ সুযোগে পাগলুতে করে ৯ জন আসামী পালিয়ে যায়। এ ঘটনায় বালিয়ডাঙ্গী থানার পুলিশ বাদী হয়ে অস্ত্র মাদক ও কন্ট্রোল অব এট্রি সহ পৃথক ধারায় ৩টি মামলা দায়ের করেছে।

গ্রেফতারকৃত ১০জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল- ভারতীয় নাগরিক গফুর আলম(২৫), তিনি ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার নান্দাই গ্রামের জালালের ছেলে। দেলোয়ার হোসেন (২৮) আব্দুর রাজ্জাক (২৩) বিকাশ পাল (৩৫) জাকির হোসেন (২৫) হযরত আলী (২৭) মনিরুল ইসলাম (৩২), নাসিরুল (২৪), বিষ্নু পাল (২৯) পশিরুল ইসলাম (২৮)। তাদের সকলের বাড়ি জেলার বালিয়াডাঙ্গী উপজেলায়।

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান,পলাতক ৯জন আসামীর ৮জনের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। তাদের গ্রেফতারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা