সারাদেশ

ঝালকাঠিতে আ’লীগ নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: এক নারীর সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম লিটনকে (সিআইপি) দলীয় পদ থেকে আজীবন বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জয়রাম তেওয়ারী, যুবলীগ নেতা জহিরুল ইসলাম, আবু সালেহ্ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রফিকুল ইসলাম লিটনের অসামাজিক কার্যকলাপের ভিডিও সামাজকি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। তাই দলের স্বার্থে লিটনকে দল থেকে আজীবন বহিস্কার করা প্রয়োজন।

উল্লেখ্য, এর আগে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম লিটনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক বরাবরে আবেদন করেন রাজাপুর উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ। মো. রফিকুল ইসলাম লিটন রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন বলেন, এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে কারও অপকর্মের দায়ভার দল নেবে না।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা