সারাদেশ

টেকনাফে এক জালেই ৬ লাখ টাকার মাছ

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার: এক জালেই ধরা পড়ল ৬ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ। কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উপকূলে ধরা পড়ে।

সোমবার (১০ জানুয়ারি) শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া নৌকার ঘাটে মোহাম্মদ কলিম উল্লাহর জালে এসব মাছ ধরা পড়ে।

কলিম উল্লাহ জানান, তিনি সোমবার ভোরে পশ্চিমপাড়া সৈকতে ভাসা জাল ফেলেন। সকালে জাল তুলতে গিয়েই তিনি অবাক। মাঝিমাল্লা ও স্থানীয় লোকজনদের সহযোগিতা নিয়ে অনেক বেগ পেতে হয় জাল তুলতে। পরে অনেক কষ্টে জাল কূলে উঠিয়ে দেখতে পান জালে ছোট পোয়া, ছোট ফাইস্যা, বড় ফাইস্যা, মলা, ছুরি, বাটা নানা ছোট প্রজাতির মাছে ভরা জাল। আটকা পড়া মাছের ওজন প্রায় ৩০০ মণ বলে ধারণা করেছেন স্থানীয়রা।

জেলে বদি আলম জানান, মাছগুলো দ্রুত তারা কূলে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি করছেন পাইকারি ক্রেতাদের কাছে। পাইকারি ক্রেতারা কিছু মাছ বাজারে তুললেও অবশিষ্ট মাছ পাঠিয়ে দিচ্ছেন শুঁটকি ব্যবসায়ীদের কাছে। এক জালে ৬ লাখ টাকার মাছ বিক্রি করেছি।

এর আগের দিনও রোববার (০৯ জানুয়ারি) ৪ লাখ টাকার মাছ পেয়েছি আমরা। অন্যান্য বছরের চেয়ে হঠাৎ করে এ বছর টানা জালে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ছে। যার কারণে উপকূলের জেলেরা খুব খুশিতে দিন কাটাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা