সারাদেশ

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

আমিরুল হক, নীলফামারী: নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জহুরুল ইসলাম (৪৫) নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার (৫ জানুয়ারী) দুপুরে সদর উপজেলার পলাশবাড়ীর ভবন বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জহুরুল ইসলাম সদরের হরতকি তলা পলাশবাড়ির কেনু শেখের ছেলে।

স্থানীয়রা জানান, নীলফামারীর ডোমার উপজেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় অটোরিকশায় থাকা যাত্রী জহুরুল ইসলাম। গুরুতর আহত হয় অপর এক যাত্রীসহ অটোরিকশা চালক।

তাদেরকে নীলফামারী জেনারেল হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নীলফামারী জেনারেল হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা ডা. কিবরিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা