সারাদেশ

নোয়াখালীতে ভোট কেন্দ্রের পাশে মিলল এলজি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে ভোট কেন্দ্রের পাশে থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

বুধবার (৫ জানুয়ারি) উপজেলার ১০নং আমিশাপাড়া ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাচারগাঁ ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপ থেকে এ অস্ত্র উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালের দিকে ভোট কেন্দ্র সংলগ্ন ঝোপের মধ্যে আগ্নেয়াস্ত্রটি দেখতে পায় স্থানীয় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঝোপ থেকে ওই অস্ত্র উদ্ধার করে নিয়ে যায়।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, আজ ৫ জানুয়ারি পঞ্চম ধাপে নোয়াখালীর ১৮টি ইউনিয়নে ভোট গ্রহণ চলছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা