ছবি সংগৃহীত
সারাদেশ

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি: ঘন কুয়াশায় কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে আসায় এই নৌরুটে আবারও ফেরি চলাচল শুরু হয়। পাটুরিয়া ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) বিষয়টি নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, মধ্য রাতে কুয়াশার ঘনত্ব বেড়ে গিয়েছিল। তাই দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় চলাচল শুরু হয়েছে।

তিনি জানান, সাড়ে আট ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনগুলোকে সিরিয়াল মেনে পারাপার করা হচ্ছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা