সারাদেশ

ভোট কেন্দ্রের পাশে থেকে অস্ত্রসহ যুবক আটক

গিয়াস উদ্দীন রনি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীর উপজেলার ৩নং চাষীরহাট থেকে একটি দেশীয় তৈরী এলজিসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে তাকে উপজেলা ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত মো. রবিন (২৮) সোনাইমড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বানুয়াই গ্রামের মোহাম্মদ হানিফের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, আজ পঞ্চম ধাপে সোনাইমুড়ী উপজেলার ৩ নং চাষীরহাট ১ নম্বর ওয়ার্ডের রথী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছিল। এ সময় ভোট কেন্দ্র সংলগ্ন দক্ষিণ পাশে মোটরসাইকেল আরোহী রবিনকে তল্লাশি করে পুলিশ। এক পর্যায়ে মোটরসাইকেল আরোহী রবিন দৌঁড়ে পালানোর চেষ্টা করলে অস্ত্রসহ তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এক যুবককে অস্ত্রসহ আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা