সারাদেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লোহাগড়া-কালনা সড়কের কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লোহাগড়া পৌরসভার পোষ্ট অফিস পাড়ার হিরু ভূঁইয়ার ছেলে মশিয়ার রহমান ভূঁইয়া (৪৪) ও উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের হাসান পারভেজ (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় একটি মোটসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লোহাগড়া এমএ হক কারিগরি কলেজের সামনে লোহাগড়া-কালনা সড়কের পার্শ্বে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী হাসান পারভেজ মারা যান। গুরুতর অপর আরোহী মশিয়ার রহমানকে যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা