সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ৬২২ ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেফতার

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৬২২ টুকরো ইয়াবাসহ নব-নির্বাচিত এক ইউপি মেম্বারকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। এ সময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম।

গ্রেফতাকৃতরা হলেন, পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ও ভবানীপুর এলাকার আব্দুস সালামের ছেলে শাহজাহান আলী (৩৪) এবং তার সহযোগী পীরগঞ্জের শিববাড়ী এলাকার আব্দুল আলীর ছেলে শাহীন আকতারুজ্জামান (৪৩)। শাহজাহান ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক।

পুলিশ জানায়, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের দিন ৯ নম্বর ওয়ার্ডের ইন্দ্রইল কেন্দ্রে সহিংসতার মামলায় নব-নির্বাচিত মেম্বার শাহজাহানের এক সমর্থককে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়। তার জামিন আবেদনের জন্য মঙ্গলবার ঠাকুরগাঁও আদালতে আসেন শাহজাহান। ফেরার পথে বিকেলের দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার আমতলি এলাকায় ৬২২ টুকরো ইযাবা সহ শাহজাহান ও তার এক সহযোগীকে আটক করে র‌্যাব-১৩ এর একটি দল।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, নব-নির্বাচিত ইউপি মেম্বার ও তার সহযোগীকে ইয়াবাসহ র‌্যাব-১৩ গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

ফেরার পথে হামলায় এসআইয়ের পিঠে ৪৩ সেলাই

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদ...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা