সারাদেশ
পরাজিত পাঁচ প্রার্থীর সংবাদ সম্মেলন

বোয়ালমারীতে আ’লীগ নেতাদের কারণেই নৌকার পরাজয়

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত নৌকার পাঁচ প্রার্থী সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী ওয়াপদা মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চতুল ইউনিয়নের নৌকার পরাজিত প্রার্থী খন্দকার মো. আবুল বাশার, রূপাপাত ইউনিয়নের নৌকার প্রার্থী মহব্বত আলী, ময়না ইউনিয়নের নৌকার প্রার্থী পলাশ বিশ্বাস, দাদপুর ইউনিয়নে নৌকার প্রার্থী শেখ সাজ্জাদুর রহমান হাই, বোয়ালমারী সদর ইউনিয়নের নৌকার প্রার্থী আ. ওহাব মোল্যা তারা প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরাজিত ওই পাঁচ প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের কোনরূপ সহযোগিতা করেনি। প্রত্যেক প্রার্থী তাদের ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটির ভোট পর্যন্ত পাননি বলে অভিযোগ করেন তারা।

প্রত্যেক ওয়ার্ড কমিটির সদস্য সংখ্যা ৫১ জন। অথচ ওইসব ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে নৌকার ভোট দুই অঙ্ক স্পর্শ করেনি। নৌকার প্রার্থীদের পরাজয়ের পেছনে দলীয় নেতৃবৃন্দ দায়ী বলে পরাজিত ওই পাঁচ প্রার্থীর অভিমত।

তারা আরও বলেন, প্রত্যেক ইউনিয়নেই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের একজন করে বিদ্রোহী প্রার্থী ছিল। আমরা এ বিষয়গুলো জানিয়ে আমাদের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিতভাবে অভিযোগ করবো।

এ সময় চতুল ইউনিয়নের নৌকার প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার মো. আবুল বাশার বলেন, চতুল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আমি পাঁচ ভোট পেয়েছি। অথচ ওই কেন্দ্রের পাশে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়ি। আর ওই কেন্দ্রে ভোট দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. জালাল সিকদারসহ কোনো ওয়ার্ডের নেতাকর্মীই নৌকার পক্ষে ভোট চায়নি। তারা বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলামের চশমা প্রতীকের পক্ষে কাজ করেছেন।

রূপাপাত ইউনিয়নের নৌকার প্রার্থী এবং জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. মাহব্বত আলী বলেন, আমার ইউনিয়নের সভাপতি মো. কোবাদ হোসেন মোল্যা নিজে আমার পক্ষে কাজ না করে পাশের ইউনিয়নের একটি চায়ের দোকানে বসে থাকতেন। আর তার ছেলে মো. শহিদুল ইসলাম আমার প্রতিদ্বন্দ্বী এবং ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আবু মোল্যার ছেলে মাদক কারবারি মিজানুর রহমান সোনার পক্ষে কাজ করেছেন।

তিনি আরও বলেন, মনোনয়ন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে মনোনয়ন বাণিজ্যের প্রশ্নই আসে না। যারা মনোনয়ন পাননি তারাই এই অপপ্রচার রটিয়ে বেড়াচ্ছে।

ময়না ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবং জেলা মৎস্য লীগের সদস্য পলাশ বিশ্বাস বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, সদস্য আবুল খায়ের এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী আমাকে কখনোই নির্বাচনে সহযোগিতা করেননি। জাফর সিদ্দিকীকে বারবার বলার পরেও তিনি দলীয় কোন লোক আমার নির্বাচনী প্রচারাভিযানে দিতে পারবেন না বলে জানান। সেলিম এবং জাফর চাচা-ভাতিজা মিলে প্রতিপক্ষ হাতপাখার প্রার্থীর পক্ষে কাজ করেছেন।

দাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ সাজ্জাদুর রহমান হাই বলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেনের পক্ষে কাজ করেছেন। ডা. জলিল, দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ আওয়ামী লীগের পদধারী কোন নেতাই নৌকার পক্ষে কাজ না করে বিদ্রোহীর পক্ষে কাজ করেছেন।

বোয়ালমারী সদর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আ. ওহাব মোল্যা তারা বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রার্থী ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি বিদ্রোহী প্রার্থী আব্দুল হক শেখ। বারবার বলার পরেও উপজেলা আওয়ামী লীগের ওই দুই নেতা আব্দুল হককে বসানোর জন্য কোনো চেষ্টাই করেননি ও আমাকে নির্বাচনে কোনো সার্বিক সহযোগিতা করেনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

ইয়েমেনের বন্দরে সৌদি আরবের হামলা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে যাচ্ছে।ইতিমধ্যেই...

গর্ভধারণে সুষম খাদ্যাভ্যাস

প্রথমবার গর্ভধারণ করার যাত্রাটা বেশ কঠিন। নানা দিক থেকে নানা পরস্পরবিরোধী পরা...

মেসির শিকড়ের সন্ধান মিলল ব্রাজিলে

স্পেনের বার্সেলোনায় ফুটবল ক্যারিয়ারের উত্থানটা ঘটেছিল লিওনেল মেসির।বিশ্বকাপ চ...

শিল্পকলার প্রশংসায় রুনা লায়লা

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায...

সাগরে লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা

মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা