সারাদেশ

লক্ষীপুর প্রেসক্লাব নির্বাচনে সম্পাদক প্রার্থী স্বপন

নিজস্ব প্রতিনিধি, লক্ষীপুর: লক্ষীপুর প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনের আর মাত্র এক দিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী পরিবেশ ততই জমজমাট হয়ে উঠেছে। শেষ সময় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আগামী বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতা করছেন সাইফুল ইসলাম স্বপন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে লক্ষীপুর প্রেসক্লাব এখন অনেকটাই উৎসবমুখর। শেষ সময়ে ভোটারদের সঙ্গে আলাপচারিতায় সময় দিচ্ছেন প্রার্থীরা। বেশিরভাগ প্রার্থী সকাল থেকে রাত অবধি সময় কাটাচ্ছেন প্রেসক্লাব প্রাঙ্গণে।

সাধারণ সদস্যদের মধ্যেও দেখা যাচ্ছে নির্বাচনের আমেজ। নির্বাচনকে সামনে রেখে ক্লাবে বাড়তি সময় দেয়ার প্রবণতা দেখা গেছে সকলের মধ্যে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সাংবাদিক সাইফুল ইসলাম স্বপন জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। নির্বাচনে জিতে তিনি প্রেসক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন।

সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম বলেন, প্রেসক্লাব হচ্ছে একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। এখানে দল মত নির্বিশেষে সবাই যেন সমান সুবিধা ভোগ করতে পারে, যারা পেশাদার সাংবাদিকরা রয়েছেন তারা যেন সদস্য হতে পারেন আমরা সে ব্যবস্থা করব। কল্যাণ ভাতা বাড়ানো হবে।

তিনি আরও বলেন, আমার নির্বাচনী অঙ্গীকারে প্রেসক্লাবের গণতান্ত্রিক ঐতিহ্য পুনরুদ্ধার, সংবাদমাধ্যমের যোগ্য সাংবাদিকদের সদস্যপদ প্রদান, গণতন্ত্র, বাকস্বাধীনতা, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিক সমাজের অধিকার সংরক্ষণে ক্লাবের গৌরবোজ্জ্বল ভূমিকা নিশ্চিত করতে চাই।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা