ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষে আহত ৫০, লুটপাট-অগ্নিসংযোগ
সারাদেশ
মাদারীপুর

ইউপি নির্বাচন পরবর্তী সংঘর্ষে আহত ৫০

শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরে ইউপি নির্বাচন পরবর্তী পৃথক তিনটি সংঘর্ষে ৫০জন আহত, দশটি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও দু'টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় স্ট্রোক করে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার পাইকপাড়া ও ইশিবপুর ইউনিয়নে পৃথকভাবে এসব ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার চতুর্থধাপে মাদারীপুরের রাজৈর উপজেলার ৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে জয় পরাজয়কে কেন্দ্র করে উপজেলার পাইকপাড়া ও ইশিবপুর ইউনিয়নে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চরকাশিমপুর এলাকায় বিজয়ী মেম্বর ফজলুল হক মুন্সীর সাথে পরাজিত মেম্বর প্রার্থী শুকুর আলীর সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এর জের ধরে সোমবার সকালে বৈরাগীর বাজারে আসাদ নামে এক যুবককে মারধর করে শুকুর আলীর লোকজন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরাজিত চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান মুন্না, খলিফা ফজলুল হক মুন্সীকে এবং অপর পরাজিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাহাদাত হোসেন মিয়া শুকুর আলীকে সমর্থন দেয়। এরপরই সকাল ১০টার দিকে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

এ সময় উভয়পক্ষের হাজার হাজার লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২ ঘণ্টাব্যাপী এ রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় আতঙ্কিত হয়ে নুর ইসলাম (৬০) নামে এক বৃদ্ধ স্ট্রোক করে। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

মৃত নুর ইসলাম শ্রীরামপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

এসময় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ১০টি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও ২টি ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ মুন্না খলিফাদের বাড়ীতে লাটিচার্জ করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করার সময় শত শত নারী পুরুষ ক্ষিপ্ত হয়ে ওঠে।

অপরদিকে, একইদিন ইশিবপুর ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত চেয়ারম্যান মেহেদী হাসানকেও কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এছাড়াও খলিল ও আরিফ সমর্থকদের মধ্যে পৃথক দুটি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে মেহেদীসহ কমপক্ষে ২০জন আহত হয়। মারাত্মক আহত রাজিব মাতুব্বর, মান্নান চৌধুরী, আসিফ, ইব্রাহিম, হানিফকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজৈর থানার ওসি শেখ সাদিক জানান, পাইকপাড়া ইউনিয়নে ৬নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থীদের মধ্যে জয়-পরাজয় নিয়ে সংঘর্ষ হয়। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বিজিবির টহল ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা