সারাদেশ

জয়ী হলে গজারিয়া ইউনিয়নকে ডিজিটাল বানবো

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: আগামী ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে মুন্সীগঞ্জের গজারিয়া ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের (স্বতন্ত্র) চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহিউদ্দীন ঠাকুর বলেছেন, আমি গজারিয়া ইউনিয়নকে আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ হিসিবে গড়ে তুলবো। গজারিয়া ইউনিয়নকে ডিজিটাল বানবো। ইনশাল্লাহ।

সম্প্রতি তিনি গজারিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কাজিপুরা, কলসেরকান্দি ও দড়িকান্দি গ্রামে ভোট চাইতে গিয়ে এসব কথা বলেন তিনি।

মহিউদ্দীন ঠাকুর বলেন, মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই। মানুষ জাতি হিসেবে মানুষের পাশে থেকে সেবা করাটা আমার দায়িত্ব। তাই সকলের চাওয়ায় আমি এবার গজারিয়া ইউনিয়ন পরিষদ থেকে আনারস প্রতীকে স্বতন্ত্র চেয়ারম্যান পদে নির্বাচন করছি।

তিনি আরও বলেন, এ ইউনিয়নের নির্যাতিত ও অসহায় মানুষের পক্ষে সব সময় আমি থেকেছি। আমার বিশ্বাস, আপনারা আমার আনারস প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করলে। আমি গজারিয়া ইউনিয়নকে দুর্নীতিমুক্ত করার পাশাপাশি দুঃখী মানুষের সেবা করার সুযোগ পাবো।

মহিউদ্দীন ঠাকুর বলেন, আমি আমার আনারস প্রতীকে সকাল থেকে রাত পর্যন্ত গ্রামে গ্রামে নারী পুরুষের ধারে ধারে যাচ্ছি। সকলেই আমাকে সাড়া দিচ্ছেন। সুষ্ঠ, শান্তিপূর্ণ নির্বাচন চাই। জনসাধারণ ভোট যেন দিতে পারে।

এদিকে, ৬ নং ওয়ার্ডের ভোটার আবু কালাম বলেন, মহিউদ্দিন ঠাকুর আমাদের গ্রামের ছেলে। সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। করোনাভাইরাস যখন প্রকোপ ছিল, সে ইউনিয়নবাসীর পাশে অর্থ ও খাদ্য সহায়তা দিয়ে পাশে ছিলেন। আমি ভোটারদের কাছে আহবান করছি তাকে ভোট দেয়ার জন্য। তিনি সবসময় ন্যায়ের পক্ষে কাজ করেন। এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন।

তিনি আরও বলেন, সবমিলিয়ে মো. মহিউদ্দিন ঠাকুরকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান স্থানীয়রা। তবে এখন সময়ের অপেক্ষায় রয়েছে গজারিয়া ইউনিয়নবাসী। নির্বাচনের ভোটের মধ্য দিয়ে মো. মহিউদ্দিন ঠাকুর বিজয়ী হবে বলে জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা