প্রতীকী ছবি
সারাদেশ

ট্রাক উল্টে প্রাণ গেলো ঘরে ঘুমন্ত দম্পতির

শওকত জামান, জামালপুর প্রতিনিধি: ঢাকা-রৌমারী মহাসড়কের পাশেই কৃষক দম্পতির ঘর। শেষ রাতের দিকে একটি সার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ঘরের বেড়ার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই দম্পতি।

সোমবার (২৭ ডিসেম্বর) ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জের ডাংধরা ইউনিয়নের বাঘারের চর গ্রামে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা।

নিহতরা হলেন, ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে কৃষক জয়নাল (৪৫) ও স্ত্রী হাসিনা বেগম (৩৬)।

স্থানীয়রা জানায়, ভোরে আর্তনাদ শোনে আশেপাশের লোকজন গিয়ে দেখে যে ওই কৃষক দম্পতির ঘরের বেড়ার ওপর উল্টে পড়ে আছে সার বোঝাই ট্রাক। ঘরের বেড়াসহ খুঁটি উপড়ে পড়েছে। বস্তাচাপা পড়ে থেঁতলে গেছে বেড়া সলগ্ন খাটে ঘুমন্ত দম্পতির দেহ। পাশের খাটে দুই সন্তান ঘুমিয়ে থাকলেও তারা প্রাণে বেঁচে যায়।

সানন্দবাড়ী ফাঁড়ি থানার অফিসার ইনচার্জ যোহায়ের হোসেন খাঁন জানান, কৃষক দম্পতি চাপা পড়লে ট্রাক ফেলে ড্রাইভার পালিয়ে যায়। শেষ রাতের দিকে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা