বোদায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ীরা
সারাদেশ
ইউনিয়ন পরিষদ নির্বাচন

বোদায় আওয়ামী লীগ-স্বতন্ত্রের জয়

রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি: চতুর্থধাপে পঞ্চগড়ের বোদা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের জয়জয়কার। রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত ৯ ইউপি নির্বাচনের ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ৬ চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। বিপরীতে ৩ স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নির্বাচনী ফলাফলে জানা যায়, ময়দানদিঘী ইউনিয়নের আব্দুল জব্বার নৌকা প্রতীকে ৮৭৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিব আল আমিন ফেরেদৌস চশমা প্রতীকে পেয়েছেন ৫৮৮৭ ভোট।

নির্বাচনে বেংহারী বনগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাহেব আলী চশমা প্রতীকে ৭২৪০ ভোট পেয়ে নির্বাচিত হযেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাজমুল হক ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৭৯২ ভোট, আবুল কালাম আজাদ নৌকা প্রতীকে পেয়েছেন ২৫১০ ভোট।

উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নে আব্দুল মোমিন নৌকা প্রতীকে ৮৪১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফজলার রহমান আনারস প্রতীকে পেয়েছেন ৭২৩৯ ভোট।

বড়শশী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম চশমা প্রতীকে ৫৩৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মউর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।

অন্যদিকে মাড়েয়া বামনহাট ইউনিয়নের আবু আনছার রেজাউল করিম শামীম নৌকা প্রতীকে ৫৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সারোয়ার হোসেন প্রধান চশমা প্রতীকে পেয়েছেন ৪৫৭০ ভোট।

চন্দনবাড়ী ইউনিয়নের নজরুল ইসলাম নৌকা প্রতীকে ৬৬০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজ্জাদুল করিম মোটরসাইকেল প্রতীকে ৫০৬১ ভোট পেয়েছেন।

বোদা সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী অখিল চন্দ্র ঘোষ সীষা ৪২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মশিউর রহমান মানিক নৌকা প্রতীকে পেয়েছেন ৪০৭০ ভোট।

সাকোয়া ইউনিয়নের হাফিজুর রহমান নৌকা প্রতীকে ৬৩৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাফফর রহমান ঘোড়া প্রতীকে ৪৪৮৩ ভোট পেয়েছেন।

নির্বাচনে পাঁচপীর ইউনিয়নে অজয় কুমার রায় নৌকা প্রতীকে ৪৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির প্রধান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৫৯০ ভোট।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা