নিখোঁজদের খোঁজে স্বজনদের ডিএনএ সংগ্রহ শুরু
সারাদেশ
লঞ্চ অগ্নিকাণ্ড

নিখোঁজদের খোঁজে স্বজনদের ডিএনএ সংগ্রহ শুরু

রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ঢাকা থেকে আসা ৩ সদস্যের ফরেনসিক দল, বরিশালের ক্রাইমসিন এবং ঝালকাঠি সিআইডির সদস্যরা এ নমুনা সংগ্রহ করছেন।

সিআইডির অতিরিক্ত আইজিপির নির্দেশে এই কার্জক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন ঝালকাঠি সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার অরিত সরকার।

এখন পর্যন্ত এ দুর্ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ৪০ জন এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ৫০ জন স্বজনহারার তালিকা করেছে।

এদিকে ঘটনার ৪দিন পর নমুনা সংগ্রহ করায় এবং একই সাথে বরগুনায় নমুনা সংগ্রহ করার কারণে তেমন একটা সারা মেলেনি এ কার্যক্রমে। সর্বশেষ ২জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হচ্ছে, নমুনা সংগ্রহের ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট পাওয়া গেলে পরিচয় নিশ্চিত হওয়া যাবে। সোমবার রাত ৮টা পর্যন্ত এ নমুনা সংগ্রহ করা হবে এবং প্রয়োজনে কালকেও করা হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা