সারাদেশ

চট্টগ্রামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গশ্চি নয়াহাট গ্রামে জেসমিন আকতার (১২) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে ঘরের চালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়ে।জেসমিন সবজি বিক্রেতা মুহাম্মদ সোলেমানের মেয়ে।

পরিবারের সদস্য ও থানা পুলিশের সঙ্গে কথা বলে জানাগেছে, দীর্ঘক্ষন মেয়েটির খোঁজ না পেয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে পরিবারের সদস্যরা টিনশেডের ঘরের একটি কক্ষে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হলে রাত ৯ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহত মেয়েটির বড় ভাই মুহাম্মদ হাসান বলেন, সন্ধ্যার পরেও বোন জেসমিন ঠিক ছিলো। এরপর কিভাবে কি হলো বুঝতে পারছেন না তারা কেউই। তিনি জানান, তার লাশ গলায় স্কুলের পোশাকের স্কার্ফ পেছানো অবস্থায় শোয়ার কক্ষের খাটের একটু দূরে ঝুলছিল।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, প্রাথমিকভাবে মনে হয় মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে ঘটনাটা পরিস্কার হবে।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা